| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের জন্মদাতা জিয়াউর রহমান: বিএনপি নেতার বক্তব্য ভাইরাল

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ১৩:৪২:১৮:অপরাহ্ন  |  ১৭১০৫৪১ বার পঠিত
জামায়াতের জন্মদাতা জিয়াউর রহমান: বিএনপি নেতার বক্তব্য ভাইরাল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জামায়াতে ইসলামীর জন্মদাতা বলে মন্তব্য করেছেন কামরুল হুদা নামের এক বিএনপি নেতা। তার এ-সংক্রান্ত বক্তব্যের ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কামরুল হুদা এ মন্তব্য করেন।

এর আগে গত ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি ‘জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত’ বলে বক্তব্য দেন। ওইসময় এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

কামরুল হুদা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি।

ভাইরাল বক্তব্যে বিএনপি নেতা কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘জামায়াতকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামের জন্মদাতা। সে জন্মদাতার সাথে তারা বেইমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা পদদলিত করছে। জামায়াতে ইসলামের অঙ্গসংগঠন শিবিরের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। দেশনায়ক তারেক রহমানকে নিয়ে তারা স্লোগান দিচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। এদের আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে, বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে। এদের থেকে সাবধান হবেন।’

এ বিষয়ে জানতে চাইলে কামরুল হুদা বলেন, ‘জামায়াতকে নতুনভাবে জীবন দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আমার বক্তব্যে সে কথাটি বলেছি।’

এরআগে গত ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কামরুল হুদা বলেছিলেন, ‘প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। এটা আমি বিশ্বাস করি। কারণ, তিনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি।’



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪