| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ১৩:৪৭:২৭:অপরাহ্ন  |  ১৭০২৯২৫ বার পঠিত
দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : ‘পানি লাগবে পানি’ মুগ্ধের সেই পানি বিলানো, আবু সাঈদের সেই আত্মত্যাগের মুহূর্ত, রক্তাক্ত ৩৬ জুলাই, স্বাধীন গণভবনসহ জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন উল্লেখযোগ্য মুহুর্তগুলো চাঁদপুর শহরের দেয়ালগুলোতে ভেসে উঠেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের রংতুলি ও ব্রাশের আঁচড়ে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের রঙিন এসব গ্রাফিতি। রবিবার (২০ জুলাই) শহরের সরকারি মহিলা কলেজের সীমানা প্রাচীরে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজিত ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় এমন দৃশ্যই চোখে পড়ে। 

সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত জেলার ৮ উপজেলার ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে। 

এসময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আর ইমরান খাঁন, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা সহ প্রশাসনের কর্মকর্তারা গ্রাফিতি আঁকা স্থান পরিদর্শন করেন। অতিথিরা সীমানা প্রাচীরে অঙ্কিত প্রতিযোগিতার গ্রাফিতি ও চিত্রাঙ্কনগুলো ঘুরে দেখেন এবং এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন। 

জেলা প্রশাসক বলেন, গেল বছর গণ অভ্যুত্থানের ভূমিকা দেখেছেন। এই গ্রাফিতির মাধ্যমে দেশের মানুষের মনের মধ্যে অধিকারের যে দাবি তা ফুটে উঠেছে। গত বছর এই সময় যেসব ছেলেরা রক্তা দিয়েছে, নির্যাতিত হয়েছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি। আর সেই চিত্রই এই গ্রাফিতিতে ফুটে উঠেছে। আর যারা ওই সময় এই গ্রাফিতি একে অভ্যুত্থানকে বেগবান করেছে তাদের অবদানও কোন অংশে কম ছিল না। সারাদেশেই এটি হচ্ছে। আশা করছি এর মাধ্যমে জুলাই-আগস্টের প্রকৃত চিত্রটা ফুটে উঠবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪