| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় শহীদ আহাদের সমাধিতে এনসিপির নেতৃবৃন্দের পুস্প অর্পন

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ১৫:২৩:৪০:অপরাহ্ন  |  ১৬৯৭৭৮১ বার পঠিত
ভাঙ্গায় শহীদ আহাদের সমাধিতে এনসিপির নেতৃবৃন্দের পুস্প অর্পন
ছবির ক্যাপশন: ভাঙ্গায় শহীদ আহাদের সমাধিতে এনসিপির নেতৃবৃন্দের পুস্প অর্পন

ভাঙ্গা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া আব্দুল আহাদের কবর জিয়ারত ও সমাধিতে পুষ্প অর্পণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

রোববার (২০ জুলাই) দুপুরে কবর জিয়ারত ও পুস্প অর্পণকালে উপস্থিত ছিলেন, আব্দুল আহাদের বাবা আবুল হাসান শান্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ন সদস্য সচিব ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভাঙ্গা উপজেলার প্রধান সমন্বয়কারী মো. আশরাফ, এনসিপি সদস্য সুমন খালাসি, রিপন মিয়া,কাজী রাসেল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাজ্জাদ খান প্রমুখ।

উল্লেখ্য জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে গত বছর ১৯ জুলাই শিশু আহাদ কদমতলি থানাধীন রায়ের বাগ বি ব্লকের শান্তি নিবাসের ১১ তলা ভবনের ৮ম তলায় বারান্দায় দাঁড়িয়ে ছিল পিতা ও মাতার সাথে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের ছুরা গুলিত ডান চোখে গুলিবিদ্ধ হয় শিশু আহাদ। তৎক্ষনাৎ পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই  রাত ৯ টার দিকে সকলকে কাঁদিয়ে চলে যায় না ফেরার দেশে। ফ্যাসিবাদ আন্দোলনে সর্বকনিষ্ঠ শহীদ শিশু আহাদকে তার জন্মস্থান ভাঙ্গা উপজেলায় দাফন কাফন করা হয় চোখের জলে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪