| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তি প্রতিবাদে বাঁশখালীতে মশাল মিছিল

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৫ ইং | ২০:৪০:০৯:অপরাহ্ন  |  ১৭২৬৯৮৯ বার পঠিত
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তি প্রতিবাদে বাঁশখালীতে মশাল মিছিল
ছবির ক্যাপশন: সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তি প্রতিবাদে বাঁশখালীতে মশাল মিছিল

চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে এনসিপি কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর করুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কারা নির্যাতিত লেয়াকত আলী চেয়ারম্যানের তাৎক্ষণিক নির্দেশে শনিবার রাতে বাঁশখালী, নগরীর লালদিঘির পাড় এবং বাহাদ্দারহাটে একাই সঙ্গে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বাঁশখালী উপজেলা, পৌরসভা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের উদ্যোগে এই প্রতিবাদ ও মশাল মিছিল বের হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. সারোয়ার আলম, যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ছাবের আহমদ, উপজেলা কৃষকদলের সভাপতি ডাক্তার আকবর, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মেম্বার ফজল কাদের, চট্টগ্রাম দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সরকারি আলাওল কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ আশিকুর রহমান, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ প্রমুখ।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪