| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোপালগঞ্জে এনসিপির ক্ষতিগ্রস্ত মঞ্চ দেখতে গেলেন দুই উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ০৮:৪২:৫৯:পূর্বাহ্ন  |  ১৭২৩৫০৫ বার পঠিত
গোপালগঞ্জে এনসিপির ক্ষতিগ্রস্ত মঞ্চ দেখতে গেলেন দুই উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন দুই উপদেষ্টা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রথমে ক্ষতিগ্রস্ত জেলা কারাগার পরিদর্শন করেন। তারা কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

এরপর  এনসিপির সভা মঞ্চ, সংঘর্ষের স্থান ও জুলাই স্মৃতি স্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন দুই উপদেষ্টা।

এ সময় মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলার তানিয়া জামান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইইএনও) এম রকিবুল হাসানসহ দুই মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দুই উপদেষ্টার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসন ও পুলিশের সঙ্গে সভা এবং স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে বেলা ১২টায় আলাপের কথা রয়েছে বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪