| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতে প্রেমিকের সঙ্গে বের হন ২ সন্তানের জননী, সকালে রাস্তায় মিলল মরদেহ

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ১১:১৯:১৬:পূর্বাহ্ন  |  ১৭০২১৫৫ বার পঠিত
রাতে প্রেমিকের সঙ্গে বের হন ২ সন্তানের জননী, সকালে রাস্তায় মিলল মরদেহ
ছবির ক্যাপশন: রাতে প্রেমিকের সঙ্গে বের হন ২ সন্তানের জননী, সকালে রাস্তায় মিলল মরদেহ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তা থেকে রিনা আক্তার (২৭) নামের ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজার সংলগ্ন বেড়ির ওপরে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দিলে রামগতি থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রাথমিকভাবে জানা গেছে, কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারী পরকীয়ার জের ধর রাতে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আসেন। পরে তাদের মধ্যে যেকোনো বিষয়ে বিরোধ সৃষ্টি হলে মেরে রাস্তায় ফেলে প্রেমিক চলে যান। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু ছিল না।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪