| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গা মাওয়া মহাসড়কের খানাখন্দের সংস্কার উন্নয়ন

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ১১:৫০:৪২:পূর্বাহ্ন  |  ১৭১৬৬৮১ বার পঠিত
ভাঙ্গা মাওয়া মহাসড়কের খানাখন্দের সংস্কার উন্নয়ন

ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা মাওয়া মহাসড়কের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে কালনা ফেরিঘাটের চণ্ডী বদদী পর্যন্ত সড়কের মাঝে খানাখন্দ সংস্কার কাজ শুরু হয়েছে। মাদারীপুর জেলা সড়ক ও জনপদ বিভাগের অধীনে সড়কের বিভিন্ন অংশে গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত সৃষ্টজনিত ক্ষয়ক্ষতির কারনে ছোট বড় খানাখন্দের দরুন দুর পাল্লা যাত্রীবাহী পরিবহন ও স্থানীয় যানবাহন চলাচলে চালক ও যাত্রীরা বিঢ়ম্বনার শিকার হয়ে আসছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসম্মুখে বিষয়টি দৃশ্যমান হয়ে ওঠায় সড়ক ও জনপদ বিভাগের মাদারীপুর জোনের আওতাধীন সোমবার (২১ জুলাই) সকাল থেকে মহাসড়কের খানাখন্দের সংস্কার উন্নয়ন কাজ শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিভাগের অধীনস্থ দায়িত্বশীল সূত্রগুলো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত কয়েক বছর ধরে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের প্রবেশ দুয়ার ভাঙ্গা মাওয়া মহাসড়কের উপর দিয়ে বিভিন্ন রুটের শত শত যানবাহন চলাচল করছে বিরামহীন গতিতে।
মহাসড়কের রাস্তার নির্মাণকালে স্থায়িত্বের জন্য একটা টেম্পারাচার থাকে। অতিরিক্ত গাড়ি চলাচলের পাশাপাশি ঘনবৃষ্টিপাতের দরুন টেম্পারাচারের মেয়াদ থাকলেও বৃষ্টির পানি জমে রাস্তায় ছোট-বড় খানাখন্দের সৃষ্টি হয়।

এছাড়া অতিরিক্ত ভারী যানবাহন চলাচলে খানাখন্দগুলো গাড়ির চাপ ও চাকায় পৃষ্ঠ হয়ে ছোট থেকে বড় হয় খানা খন্দগুলো। এরফলে হাইওয়ে সড়কে সকল ধরনের যানবাহন চলাচলে বিপদজনক ও  বড্ড ভোগান্তির শিকার হয়ে থাকে যাত্রীরা।

পদ্মাসেতু নির্মাণ ও চালু পরবর্তীর গত প্রায় তিন বছরে ভাঙ্গা ফরিদপুর বরিশাল ও ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়া খুলনা ও গোপালগঞ্জ সড়কে গড়ে প্রতিদিন তিন থেকে চারহাজার ছোট বড় গাড়ি রাত ও দিনে চলাচল করে। পদ্মাসেতু চালু করার পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মহাসড়ক ফোরলেন করার সিদ্ধান্ত চুড়ান্ত গৃহীত হলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর ফোরলেন কাজের গতি ও সিদ্ধান্ত স্থিমিত হয়ে যায়। যারফলে মহাসড়কের উপর দূর পাল্লার যানবাহন ও স্থানীয় বিভিন্ন গাড়ি চলাচলের জন্য  অতিরিক্ত চাপের সৃষ্টি ও ঘন বৃষ্টিপাতের কারণে মাদারীপুর জেলার শিবচর থেকে ভাঙ্গা উপজেলা হয়ে কালনা ফেরিঘাট পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পথজুড়ে খানাখন্দভরা রাস্তা সংস্কারের কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ মাদারীপুর।
এবিষয়ে উপবিভাগীয় প্রকৌশলী ( মাদারীপুর জোন) মো. শফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত যানবাহনের চলাচল বিশেষ কোন সমস্যার সৃষ্টি না হলেও ভারী বৃষ্টিজনিত কারনে সড়ক পথের মাঝে খানাখন্দের সৃষ্টিতে যানবাহন চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়। যাত্রীদের নিরাপদ যাত্রার লক্ষ্য ভাঙ্গা মাওয়া ও কালনাঘাট সেতু পর্যন্ত খানাখন্দের সংস্কার উন্নয়ন কাজ করছে মাদারীপুর জেলা সড়ক ও জনপদ বিভাগ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪