বাউফল প্রতিনিধি:
বাউফলে একটি চাঁদাবাজী মামলায় জেল থেকে বেড় হয়ে মামলার বাদীর দেবরকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করে অভিযুক্ত মামলারর ঘটনা ঘটেছে। বুধবার ২৩ জুলাই বাউফল উপজেলার কনকদিয়া বাজারে এ ঘটনা ঘটেছে। সূত্র জানায়, জেলার বাউফল উপজেলায় গত মে মাসে প্রবাসী আবুল হোসেন দীর্ঘদিন পরে বাড়ীতে আসেন। ওই সময় তার কাছে বিভিন্ন অযুহাতে চাঁদা দাবী করেন স্থানীয় পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী ডালিমের দল। চাদা না পেয়ে তারা হামলা করে।
ওই হামলায় আহত হয় প্রবাসী আবুল হোসেন ও তার স্ত্রী পারুল বেগম। ওই সময় হামলাকারীরা তাদের বসতঘরে লুটতরাজ ও ভাংচুর চালিয়ে নগদ দুই লক্ষ টাকাও নিয়ে যায়। ওই ঘটনায় পারুল বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি চাঁদাবাজী মামলা করেন। পুলিশ ওই মামলার প্রধান আসামী ডালিমকে গ্রেফতার করলেও অন্যান্য আসামীরা থাকেন ধরা ছোঁয়ার বাইরে।
গ্রেফতারের প্রায় দুইমাস পরে জামীন বেড় হয় ডালীম। এরপরই গতকাল মঙ্গলবার দিবাগত রাত অনুমান ৯টার দিকে প্রবাসীর ভাই কনকদিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী মো. কামাল হোসেন হামলার স্বীকার হন। ওই সময় তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ডালিম গংরা। প্রাণ বাঁচাতে একটি ফার্মেসির ভিতরে প্রবেশ করলে সেখানে গিয়ে পুনরায় হামলা করে।
হামলার পরে স্থানীয়রা তাকে কনকদিয়া বাজারের নিউ লাইফ নামে একটি প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎস্যা দিতে শুরু করলে পুনরায় হামলা চালায়।পরবর্তীতে বাউফল থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে আহত কামাল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় জরুরী বিভাগের চিকিৎস্যক তাকে উন্নত চিকিৎস্যার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা সহ নিউ লাইফ ফার্মেসীর মালিক মনির হোসেন দাবী করেন, ডালিম গংদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে পুলিশ সাংবাদিকরা তাদের নিরাপত্তা দিতে পারবেন না। এর আগেও তার প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছিলো। এ বিষয়ে বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ঘটনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল তদন্ত করেছে। আহত পক্ষদ্বয়কে থানায় আসতে বলা হয়েছে। তারা অভিযোগ দিলেই ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসএন