| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে যুবক আটক

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৫ ইং | ১৫:২৮:২৪:অপরাহ্ন  |  ১৬৮৭৭৮০ বার পঠিত
শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে যুবক আটক

বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শা থানার পুলিশ এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। বুধবার (২৩ জুলাই) বিকেলে বাগআঁচড়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ। আটক যুবক আব্দুর রহমান বাগআঁচড়া বাজারের রুহুল আমিন টুটুল ড্রাইভারের ছেলে। এ ঘটনায়  বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী মোঃ রুহুল আমিন বাদী হয়ে শার্শা থানায় একটি চাঁদাবাজি মামলা করেছেন।

মামলায় ব্যবসায়ী রুহুল আমিন অভিযোগ করেন সোমবার (২১ জুলাই) তার ছেলে মাসুদ পাভেজ রিজভী (২১) বাগআঁচড়া কলেজ রোড দিয়ে বাজারে আসছিলেন। এ সময় ইসমাইলের চায়ের দোকানের সামনে তার ছেলেকে অভিযুক্ত আব্দুর রহমানসহ ৮/১০ জন দূর্বৃত্ত গতিরোধ করে। তখন অভিযুক্তরা বলেন তোর বাপ বাগআঁচড়া বাজারের একজন বড় ব্যবসায়ী এ জন্য তোর বাবাকে বলিস আমাদের তিন লাখ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় তোরসহ তোর বাবাকে যেখানে পাবো সেখানে ফেলে মারপিট করবো। এ সময চাঁদাবাজরা রিজভীকে বেদম ভাবে মারপিট করে। এ ঘটনার পর রিজভীর পিতা রুহুল আমীন প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ আরও ৮/১০ জনের নামে মঙ্গলবার রাতে শার্শা থানায় একটি চাঁদাবাজি মামলা করেন।

পুলিশ বুধবার বিকালে মামলার প্রধান আসামী আব্দুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। পুলিশ জানায়, আটক আব্দুর রহমানের বিরুদ্ধে বাগআঁচড়া বাজার এলাকায় মাদক সেবন, চাঁদাবাজি, ইফটিজিংসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। 

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাঁদাবাজি মামলায় আব্দুর রহমান নামে এক যুবককে ধরে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকীদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪