| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাস-মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৫ ইং | ০৮:৫৯:৪৭:পূর্বাহ্ন  |  ১৭০৪৯৫২ বার পঠিত
পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে বাস-মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২

রিপোর্টার্স২৪ ডেস্ক : পদ্মা সেতুর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে বাস, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার মাসুদ বিশ্বাস (৫৫) ও ফিরোজা বেগম (২৮)। তারা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।  

এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতানে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা নামক স্থানে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।  

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ফরিদপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে জোরে ধাক্কা দেয়। এসময় পেছনে থাকা একটি বাসও ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী মাসুদ বিশ্বাস ও ফিরোজা বেগমের মৃত্যু হয়।  

স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাম বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।  

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি শিবচর হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪