রিপোর্টার্স২৪ ডেস্ক :
জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই। প্রাথমিক বৃত্তি পরিক্ষায় বৈষম্য নয়, মেধার মূল্যায়ন চাই -প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় ৫৫ টি কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকগন প্রাথমিক বৃত্তি পরিক্ষায় বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। এসময় শিক্ষকদের সাথে একাত্ম ঘোষণা করেন অভিভাবকগণ।
উপস্থিত বক্তারা বলেন, গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৭ জুলাই প্রকাশিত পরিপত্র অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু অংশ গ্রহণ করতে পারবে। উল্লেখিত সিদ্ধান্তের পরিবর্ধন করে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা থেকে যেন বঞ্চিত না হয় জোর দাবী জানান।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন ভাঙ্গা উপজেলা কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের শিক্ষকদের পক্ষ থেকে একটি স্বারকলিপি পেয়েছি। যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরন করা হবে।
ভাঙ্গা উপজেলা কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ভাঙ্গা শাখার সভাপতি কুমারেশ ভৌমিক।সাংগঠনিক সম্পাদক মো: রকিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইসাহাক মিয়া, সহ সভাপতি আকলিমা আক্তার, উপদেষ্টা মো. জালাল উদ্দিন প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন