| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে তিন ফার্মেসীকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৫ ইং | ১১:৫৭:১২:পূর্বাহ্ন  |  ১৭০৪১১৩ বার পঠিত
বাউফলে তিন ফার্মেসীকে জরিমানা

বাউফল প্রতিনিধি : বাউফল উপজেলার কাছিপাড়া বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, বিক্রয় ও প্রদর্শনের অপরাধে তিনটি ফার্মেসি কে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া কাছিপাড়া বাজার এলাকার ,তালুকদার ফার্মেসী থেকে ৮ হাজার টাকা হাওলাদার ফার্মেসি থেকে ৫ হাজার টাকা, এবং বাজারে বেনামে গড়ে ওঠা আরো একটি ফার্মেসী থেকে ৩ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওই কর্মকর্তা কালবেলাকে জানায়, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাক্সফোর্স মনিটরিং কমিটির পক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিনিধি ও বাউফল থানার এসআই নুরুজ্জামানসহ পুলিশের একটি টিমের সহোযোগিতায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় পর্যায়ে ওষুদের দোকান, ফলের দোকান, মুদি দোকান, কসমেটিকসের দোকান ও কীটনাশকের দোকানসহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। আমরা মেয়াদোত্তির্ণ ওষুধ সংরক্ষণ, বিক্রয় ও প্রদর্শনের অপরাধে তিনটি ওষুধের দোকানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থায় জরিমানা আরোপ করি। পাশাপাশি বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়, বাজারের মুল্য পরিস্থিতি যাচাই করা হয় ও সাধারন ব্যাবসায়িদেরকে আইন মেনে এবং যৌক্তিক দামে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়। 


এ সময় তিনি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাক্সফোর্স মনিটরিং কমিটির পক্ষে এ ধরণের অভিযযান অব্যহত থাকবে বলেও কালবেলাকে  জানায় ওই কর্মকর্তা মো. শাহ্ শোয়াইব মিয়া। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪