| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদী আদালত প্রাঙ্গনে পিপিকে হুমকির প্রতিবাদে আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৫ ইং | ১২:৩৭:৪৩:অপরাহ্ন  |  ১৬৯৩৪৭৩ বার পঠিত
নরসিংদী আদালত প্রাঙ্গনে পিপিকে হুমকির প্রতিবাদে আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলার বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল বাছেদ ভূঞাকে হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ জুলাই) নরসিংদী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেছে আইনজীবীগণ। 

জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ¦ আবদুল মান্নান ভূঞার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আইনজীবীরা জানান, গত ২১ জুলাই নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে ‘জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর.  এড. শিরিন আক্তার শেলীর নেতৃত্বে এনসিপির কতিপয় সন্ত্রাসী ‘মব’ সৃষ্টি করে আদালতে ভাঙচুড়, হামলা ও হুমকী দিয়ে আদালত প্রাঙ্গনে ত্রাসের রাজত্ব কায়েম করে । এছাড়াও পিপি আব্দুল বাছেদ ভূঞাকে ভয়ভীতি ও  হুমকি প্রদর্শন করে। 

বক্তারা এ ঘটনার সাথে জড়িত নরসিংদী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর এড. শিরিন আক্তার শেলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আদালত প্রাঙ্গনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে পিপি এড. আব্দুল বাছেদ ভূঞা, জেলা বারের সম্পাদক এ.কে.এম নূরুল ইসলাম (নুরুন্নবী) পাবলিক প্রসিকিউটর,এড উম্মে সালমা মায়া পাবলিক প্রসিকিউটর এড কানিজ ফাতেমা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি এড. আবুল কালাম আজাদ, জিপি এড. আব্দুল হান্নান মিয়াসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪