| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিলেন স্বৈরাচার হাসিনা: রিজভী

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৫ ইং | ১৫:০০:১৯:অপরাহ্ন  |  ১৬৮৪৪৫৬ বার পঠিত
বিএনপিকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিলেন স্বৈরাচার হাসিনা: রিজভী
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিচারপতি খায়রুল হক দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংস করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার ইঙ্গিতে মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খাটিয়েছেন। অবশেষে তাকে গ্রেপ্তার করায় ড. ইউনূসকে ধন্যবাদ জানান রিজভী।

তিনি বলেন, বিএনপির কোটি কোটি সমর্থক রয়েছেন। এ বছর আমরা এক কোটি সদস্য সংগ্রহ এবং নবায়ন করব।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়াম জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

রুহুল কবির রিজভী আরও বলেন, বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দিনের পর দিন, মাসের পর মাস জুলুম, নির্যাতন ও অত্যাচার করেছেন। সেই মামলায় আমি ও আমাদের নেতা কর্মীরা জেল খেটেছি।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি রশিদুজ্জান মিল্লাত। এছাড়াও বক্তব্য দেন বিএনপি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম টিম লিডার সৈয়দ আশরাফুল মজিদ খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল ওয়ালী সিদ্দিকী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন মাতুক, বকশী মিছবাহ উর রহমান, অ্যাডভোকেট আবেদ রাজা, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলুনসহ জেলার ৭ উপজেলা এবং ৫টি পৌরসভার সিনিয়র নেতারা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪