| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জোনায়েদ সাকির

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৫ ইং | ২২:০২:৪৬:অপরাহ্ন  |  ১৬৮৭১৯০ বার পঠিত
৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জোনায়েদ সাকির
ছবির ক্যাপশন: ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জোনায়েদ সাকির

চট্টগ্রাম প্রতিনিধি : আগামী ৫ আগস্ট জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। 

শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানে গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ দাবি জানান।

জোনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন-একসঙ্গে চলতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। তাই আগামী ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার। যদি সেটা না হয়, তাহলে এর পরবর্তী দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার।তিনি আরও বলেন, সুষ্ঠু পরিবেশ নেই, এমন কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। নির্বাচন আয়োজনের জন্য সুষ্ঠু পরিবেশ অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এটিকে অজুহাত করে নির্বাচন পেছানো যাবে না। ফলে কোনো দল যদি দখলদারি করতে চায়, আসুন আমরা প্রতিরোধ করি।

জোনায়েদ সাকি বলেন, অনেকেই বলছেন, নির্বাচন হলে তো আগের লোকই ক্ষমতায় আসবে। বাংলাদেশের মানুষ যদি নির্বাচন করে আগের লোককেই ক্ষমতায় আনেন, তাহলে আপনি কে.? এইটা ঠিক করার। আপনি সবচেয়ে ভালোটা বোঝেন, পাবলিক কিছু বোঝে না।গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমীর সভাপতিত্বে ও যুগ্ম-নির্বাহী সমন্বয়ক নাসিরউদ্দিন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আতিকুর রহমান ও গণসংহতি আন্দোলনের জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. হারুন।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪