| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় সন্ত্রাসী মামুনকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ০৩:৩৬:৫৫:পূর্বাহ্ন  |  ১৭১৪৫৮৬ বার পঠিত
কুমিল্লায় সন্ত্রাসী মামুনকে কুপিয়ে হত্যা
ছবির ক্যাপশন: কুমিল্লায় সন্ত্রাসী মামুনকে কুপিয়ে হত্যা

রিপোর্টার্স২৪ ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে সন্ত্রাসী আল মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে।

মামুন (৪০) পার্শবর্তী তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে।

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, আল মামুন শুক্রবার রাতে ৩ নারীকে নিয়ে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বাসে উঠেন। গৌরিপুর বাস স্টেশনে বাসটি থামার পর পানি কিনতে মামুন গাড়ি থেকে নিচে নামার পর ৩/৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তার রক্তাক্ত লাশ উদ্ধার করেছি।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, ‘চাঁদাবাজিসহ ২৩ মামলা রয়েছে।



রিপোর্টার্স২৪/ ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪