| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে সাড়ে ৩শ’ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো শিবির

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ১০:০৮:৫৭:পূর্বাহ্ন  |  ১৬৯৮১৩৫ বার পঠিত
লক্ষ্মীপুরে সাড়ে ৩শ’ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো শিবির
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরে সাড়ে ৩শ’ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো শিবির

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।

শনিবার (২৬জুলাই) সকালে শহরের সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্ট এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে শহর শিবিরের আয়োজনে সাড়ে ৩শ’ শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া। 

অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর তোমাদের এ অর্জন। আজ তোমরা মেধাবীদের দলে। এজন্য তোমাদের দায়িত্বও অনেক। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তোমাদের ভূমিকা রাখতে হবে। আদর্শবান মানুষ হিসেবে দেশ ও জাতি গড়তে তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে।

প্রধান বক্তা ছিলেন, শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, শিবিরের সাবেক নোয়াখালী শহর সভাপতি ডা. সাইফুল্লাহ সাইফ, জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারী হারুনুর রশিদ।

শহর শিবিরের সভাপতি মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী আবদুল আউয়াল হামদু’র সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন, শহর শিবির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪