ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন মৎস্যজীবীদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চতুল ইউনিয়ন মৎস্যজীবীদলের আয়োজনে বাবুরবাজার সংলগ্ন খেলার মাঠে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি বিশ্বজিৎ কুমার সরকারের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য গোলাম রসূল বিশ্বাসের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন মিলু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম কালা মিয়া, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, চতুল ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম উজ্জল, উপজেলা মৎস্যজীবীদলের সহসভাপতি খন্দকার চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর শেখ, রাজকুমার রাজবংশী, সায়েম ঠাকুরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড মৎস্যজীবীদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/আরএইচ