| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ১২:০৮:২৫:অপরাহ্ন  |  ১৬৭৮৩৫৫ বার পঠিত
ফরিদপুরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: ফরিদপুরে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিমুল বাজার এলাকায় র‌্যাব-১০ এর বিশেষ অভিযানে ৭৪ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শুক্রবার (২৫ জুলাই) বিকাল আনুমানিক ৫টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল অভিযানিক দল অভিযান চালিয়ে আনুমানিক ২২ হাজার ২০০ টাকা মূল্যের ৭৪ পিস ইয়াবা জব্দ করে।

এ সময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী মো. করম খালাসী কে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পাতরাইল এলাকার মৃত ছত্তার খালাসীর ছেলে।

র‌্যাব জানায়, করম খালাসী দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪