| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সম্প্রীতির বাংলাদেশে সন্ত্রাস ও চাঁদাজের ঠাই হবে না : গোলাম রব্বানী

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ১২:২৩:২৯:অপরাহ্ন  |  ১৭০৮১৭৮ বার পঠিত
সম্প্রীতির বাংলাদেশে সন্ত্রাস ও চাঁদাজের ঠাই হবে না : গোলাম রব্বানী
ছবির ক্যাপশন: সম্প্রীতির বাংলাদেশে সন্ত্রাস ও চাঁদাজের ঠাই হবে না : গোলাম রব্বানী

বগুড়া প্রতিনিধি : বগুড়া-৭ (গাবতলী-শাজাহজানপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সন্ত্রাস ও চাঁদাজের কোন ঠাঁই হবে না। কোন যড়যন্ত্র হিন্দু মুসলমানের সম্প্রীতির বন্ধন নষ্ট করতে পারবে না।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার জন্যই কাজ করে যাচ্ছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা চালু হলে সবাই এর সুফল ভোগ করবে।

শুক্রবার (২৫ জুলাই) রাতে বগুড়া শহরের গন্ডগ্রাম কামারপাড়া মাঠে হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন গোলাম রব্বানী।

বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড আমীর মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা শাহিন খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খরনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ।

আরো বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ শাজাহানপুর উপজেলা সভাপতি প্রতাপ মিত্র, শিক্ষক সুরেস চন্দ্র চন্দ্র রায়, প্রধান শিক্ষক শ্রী সুজন কুমার রায়, নারায়ন চন্দ্র মোহন্ত, ১৩নং ওয়ার্ড সেক্রেটারী আবু সুফিয়ান পলাশ, রোকন, আতিকুর রহমান, কারী আওয়াল, আ. রাজ্জাক, তাইফুল ইসলাম, জর্জসি হোসেন প্রমুখ।

এছাড়া গোলাম রব্বানী শনিবার (২৬ জুলাই) বগুড়া শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া-৭ শাজাহানপুর গাবতলী আসনের কেন্দ্র প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন।

এ সময় গোলাম রব্বানী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্য মুক্ত দেশ ও জাতি গঠনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সাবেক ফ্যাসিস্ট সরকারের দোসর সাবেক প্রধান বিচারপতিতে আটক করা হয়েছে। আমরা দ্রুত গতিতে তাঁর অপকর্মের বিচারের কাজ শুরু করার জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, এক ফ্যাসিস্ট হটিয়ে আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর পায়তারা কখনোই মেনে নেয়া হবে না। পিআর পদ্ধতি ছাড়া এবং সাবেক ফ্যাসিস্ট ও খুনীদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন মেনে নেয়া হবে না।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪