| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোটারী ক্লাব অব বগুড়ার শতাধিক বৃক্ষ রোপন

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ১২:৪১:২৩:অপরাহ্ন  |  ১৭১০৪৪৭ বার পঠিত
রোটারী ক্লাব অব বগুড়ার শতাধিক বৃক্ষ রোপন
ছবির ক্যাপশন: রোটারী ক্লাব অব বগুড়ার শতাধিক বৃক্ষ রোপন

বগুড়া প্রতিনিধি : রোটারী ক্লাব অব বগুড়ার বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বগুড়া পৌরসভাধীন দুইটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কারবালা মাদ্রাসা ও ঐতিহ্যবাহী জামিল মাদ্রাসা প্রাঙ্গণে শতাধিক ফলজ ও ঔষধি গাছ রোপন করা হয়।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১ টায় কারবালা মাদ্রাসায় এবং দুপুর ২ টায়  জামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ করা হয়। 

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্য বাস্তবায়নে প্রতি  বছরের ন্যায়  এই বছরও  প্রায় এক হাজার ফলজ ও ঔষধি বৃক্ষরোপন করা হবে, তারই ধারাবাহিকতায় এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বপ্রথম বৃক্ষরোপন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচিতে  উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব বগুড়ার প্রেসিডেন্ট  রোটারিয়ান মো. রেজাউল হক, সেক্রেটারী রোটারিয়ান মো. নবিউল ইসলাম নয়ন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. সানাউল হক দুলাল, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. রফিকুল ইসলাম বুলবুল, ভাইস প্রেসিডেন্ট মো. শাহ মাহমুদুর রহমান জনি, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো. এম এ জিন্নাহ, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মাহবুবার রহমান, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোস্তাফিজার রহমান, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার মুনছুর রহমান, রোটারিয়ান অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, রোটারিয়ান শফিকুল ইসলাম বিপুল, রোটারিয়ান সন্জিব প্রসাদ জয়সোয়াল, রোটারিয়ান মো. মাহবুব সাঈদি প্রিন্স, রোটারিয়ান আব্দুস সামাদ তালুকদার সংশ্লিষ্ট মাদ্রাসার নেতৃবৃন্দ, বৃক্ষরোপন কর্মসুচি পরিচালনায় ছিলেন বৃক্ষরোপন কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মো. আকতারুল ইসলাম আকতার।

এছাড়াও সার্বিক সহযোগিতার করেছেন অফিস সহকারী হাবিব ও রোটারেক্ট ও ইন্টারেক্ট নেতৃবৃন্দ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪