| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ১৩:২৫:১৫:অপরাহ্ন  |  ১৬৮১৫২৩ বার পঠিত
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন
ছবির ক্যাপশন: বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় এ-প্লাস প্রাপ্ত ৫২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখা।

শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম শামসুল আলম তালুকদার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাউফল উপজেলা শাখার সভাপতি এমদাদউল্লাহ-আল হাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ তানভীর আহমেদ সুভন। তিনি তার বক্তব্যে বলেন, “আদর্শ সমাজ গঠনের জন্য আদর্শ শিক্ষার্থী দরকার। ইসলামী ছাত্র আন্দোলন ত্রিধারা শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করে— যারা মেধাবী, নৈতিক এবং ইসলামি মূল্যবোধে বিশ্বাসী। জুলাই আন্দোলনে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। শিক্ষার সংস্কারের নামে আমরা কেবল প্রতিশ্রুতি শুনছি, বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বে শিক্ষা খাতে সংস্কার দেখা না গেলে তা হতাশাজনক হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাসান আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলার আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন, এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বাউফল উপজেলা সভাপতি এইচ এম নুরুল আমিন।

বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।



রিপোর্টর্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪