| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

“ছেলে গেল প্রেমে, বাবা গেল বিষাদে”

ছেলের আত্মহত্যার তিন মাস পর বাবার আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ১৪:০২:১২:অপরাহ্ন  |  ১৫৯০৬৭৭ বার পঠিত
ছেলের আত্মহত্যার তিন মাস পর বাবার আত্মহত্যা
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ছেলের মৃত্যুশোক কি তাড়া করে বেড়াচ্ছিল নূর হোসেনকে? তিন মাস আগে প্রেমঘটিত কারণে একমাত্র ছেলে আত্মহত্যা করেছিলেন। সেই শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি। এক সময় মানসিক ভারসাম্য হারান, আর শুক্রবার (২৫ জুলাই) রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই দিনমজুর।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার।

ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দক্ষিণ বিশ্রামপুর গোয়ালটুলি গ্রামে। নিহত নূর হোসেন ওই গ্রামের মৃত বাহুর ছেলে।

স্থানীয়রা জানান, ছেলের মৃত্যুর পর থেকেই নূর হোসেন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সংসার চালাতে রোজগার করতে পারছিলেন না। ধীরে ধীরে শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহানুভূতিতেই চলছিল চিকিৎসার প্রস্তুতি। চাঁদা তুলে রংপুরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা।

নূর হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম জানান, চিকিৎসার জন্য টাকার কথা বলতে বাড়ির পাশে গিয়েছিলাম। ফিরে এসে দেখি, ঘরে ঝুলছে আমার স্বামীর নিথর দেহ।

ভানোর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শওকত আলী বলেন, নূর হোসেন ছিলেন একেবারেই অসহায়। ছেলে মারা যাওয়ার পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। চিকিৎসার ব্যবস্থা হচ্ছিল, কিন্তু সময়ের আগেই তিনি চলে গেলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪