| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে : নৌ পরিবহন উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: Jul ২৬, ২০২৫ ইং | ১৪:৩৩:২১:অপরাহ্ন  |  ১৬৮১১৭১ বার পঠিত
শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে : নৌ পরিবহন উপদেষ্টা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে। নৌ পরিবহন খাতে আয় বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন সনদ নিতে পারেনি তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, এখনো বেশিরভাগ ইয়ার্ড আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে পিছিয়ে আছে। সরকার নিয়ম মানতে উৎসাহ দিচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা করবে। বিষয়টি সহজ করতে সরকার সহযোগিতা করবে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন এই উপদেষ্টা।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪