| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে অটোরিকশাচালককে পিটিয়ে আহত. কিডনি ক্ষতিগ্রস্ত

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৫ ইং | ০৮:২৫:৪৫:পূর্বাহ্ন  |  ১৭০২৬৪৭ বার পঠিত
বাউফলে অটোরিকশাচালককে পিটিয়ে আহত. কিডনি ক্ষতিগ্রস্ত

বাউফল প্রতিনিধি : বাউফলে মোঃ হাসান সরদার (২২) নামের এক অটোরিকশা চালককে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পাঁচ দিন পর, শনিবার (২৬ জুলাই) রাতে আহত যুবকের মা পেয়ারা বেগম (৫০) বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজার এলাকায়  মোঃ হাসান তার অটোরিকশায় বসে মোবাইলে ভিডিও দেখছিলেন। এ সময় স্থানীয় জালাল মোল্লার ছেলে সজিব মোল্লার সাথে তার বাকবিতণ্ডা হয়, একপর্যায়ে সজিব মোল্লা তাকে মারধর শুরু করে।

পরবর্তীতে সজিবের বাবা জালাল মোল্লাও এসে মারধরে অংশ নেন।জালাল মোল্লার লাথির একটি আঘাত হাসানের অন্ডকোষে লাগলে সে সঙ্গে সঙ্গেই রক্তবমি শুরু করে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে রেফার করা হয়। তবে পরিবারের আর্থিক অনটনের কারণে তাকে বরিশাল না নিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসানের কিডনিতে মারাত্মক জটিলতা দেখা দিয়েছে এবং দ্রুত আইসিইউ সাপোর্ট প্রয়োজন।

পরবর্তীতে রাজধানীর সুপারম্যাক্স হেলথকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে তাকে আইসিইউতে রাখা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।এ ঘটনায় অভিযুক্ত জালাল মোল্লা ও সজিব মোল্লা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

হাসানের মা পেয়ারা বেগম বলেন,আমি মানুষের বাসায় কাজ করে অনেক কষ্টে আমার ছেলেকে বড় করছি। এখন চিকিৎসার খরচ যোগাতে পারছি না। ডাক্তার বলছে ছেলের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আমার কোনো সহায় নেই।

এ বিষয়ে বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, ঘটনাটি আমি জেনেছি । বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪