কাপাসিয়া প্রতিনিধি :
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার কোটার নাম করে মেধার কোন মূল্যায়ন করে নাই। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই মেধার সঠিক মূল্যায়ন করা হবে। আমরা যদি মেধাকে মূল্যায়ন করতে পারি তবেই আমাদের সমাজ ব্যবস্থা উন্নত হবে।
গাজীপুরের কাপাসিয়ায় শনিবার দুপুরে চরদুর্লভখান আব্দুল হাই সরকার স্কুল এন্ড কলেজ থেকে গত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য বিশিষ্ট শিল্পপতি ফ,ম মমতাজ উদ্দিন রেনু বলেন, আমি গর্ব বোধ করছি অত্র বিদ্যালয়ে সাফল্য দেখে। কারণ আমি এই স্কুলেরই ছাত্র ছিলাম, আমি আশা করছি এবার যে ১০ জন জিপিএ ৫ পেয়েছো আগামী বছর আরো বেশি জিপিএ ফাইভ পাবে এবং মেধাবীরা বেরিয়ে আসবে তখন প্রত্যেককে আমি দ্বিগুণ পুরস্কারে পুরস্কৃত করব।
বিদ্যালয় এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম মাস্টারের পরিচালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সিনিয়র সহ সভাপতি শহিদুল আমিন, বারিষাব ইউনিয়ন বি,ত্রন,পির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাসেম মাস্টার, যুবদলের আহবায়ক মোঃবিল্লাল হোসেন বুলবুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু সালেহ জুয়েল মোল্লা, ছাত্রদল সভাপতি মোঃসাইফুল ইসলাম। বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিল্লাল হোসেন, মনির হোসেন, মাসুদ সরকার, মাজাহারুল ইসলাম প্রমুখ। যে সকল শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন, শারমিন আক্তার সিমা, সুমাইয়া আহমেদ, নুরআলী ইসলাম, স্বর্ণা, সামিয়া, তাহিয়া জান্নাত তামান্না, আফরিন জাহান ছোঁয়া, নাহিদা আক্তারজ জ্যোতি, ইফা আক্তার তাইয়েবা ও রিফাত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক যুবদল সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, বিএনপি নেতা প্রিন্সিপাল আজিজুর রহমান, নজরুল ইসলাম মাস্টার, বেলায়েত হোসেন ডাক, দেলোয়ার হোসেন। যুবদল নেতা আতাউর রহমান সজল, সোহাগ মিয়া। ছাত্রদল নেতা ইয়াহিয়া ফারাজি, আসাদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে জিপিএ পাস প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষার মান উন্নয়নে অভিভাবকরা অতিথিবৃন্দের সামনে পরামর্শ প্রদান করেন।
রিপোর্টার্স২৪/এসএন