| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণঅভ্যুত্থানে হাসিনাকে হটানো হলেও ছাত্র-জনতার আকাক্সক্ষা আজও বাস্তবায়ন হয়নি : নাহিদ

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৫ ইং | ১৩:৪৪:১৪:অপরাহ্ন  |  ১৬৭৭১১৭ বার পঠিত
গণঅভ্যুত্থানে হাসিনাকে হটানো হলেও ছাত্র-জনতার আকাক্সক্ষা আজও বাস্তবায়ন হয়নি : নাহিদ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছি। সেদিন ছাত্র-জনতা যে আশা আকাক্সক্ষা নিয়ে স্বৈরাচারকে হটিয়েছিল, তা আজও বাস্তবায়ন হয়নি। 

তিনি বলেন, অভ্যুত্থানের পরেও বাংলাদেশকে পুরোনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত আছে। এটা এ দেশের ছাত্র-জনতা মেনে নেবে না।

রোববার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ার পুরাতন কালেক্টরেট মাঠে এনসিপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

জেলা শহরে যানজট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার কথা চিন্তা করে পূর্বঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচি বাতিল করে শুধু সমাবেশ করা হয়। সমাবেশের আগে জেলা সার্কিট হাউজে জুলাই গনঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন দলটির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

সকাল থেকে নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে দলটির নেতাকর্মীরা পুরাতন কালেক্টরেট মাঠে জমায়েত হতে থাকেন। দুপুর ১২টার দিকে নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে উপস্থিত হন। দলটির কেন্দ্রীয় কমিটির সংগঠক প্রীতম সোহাগের সঞ্চালনায় সমাবেশ শুরু হয়।

নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে হবে। নতুন সংবিধানে মানুষের সকল অধিকার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও সকল অপকর্মের বিচার করতে হবে।

তিনি বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিকভাবে ও নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে চাই। এজন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি।

তিনি বিচার, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে জুলাই সনদ ও ঘোষণাপত্র নিশ্চিতে আগামী ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, যুগ্ম-আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদসহ দলটির কেন্দ্রীয়ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪