| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জীবননগরের টিনের চাল কেটে দোকানে চুরি

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৫ ইং | ১৩:৪৭:৪২:অপরাহ্ন  |  ১৬০৯৭৪১ বার পঠিত
জীবননগরের টিনের চাল কেটে দোকানে  চুরি

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের টিনের চাল কেটে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসময় দোকানে ড্রয়ারের তালা ভেঙ্গে নগত ৫০ হাজার টাকা ও দোকানের মালামাল চুরি করে নিয়ে যায় অজ্ঞত চোরেরা। শনিবার দিবাগত রাতে পৌরসভার হাসপাতাল সড়কে আখ সেন্টারের সামনে নাহল ফার্মেসী ও রং তুলি ষ্টেশনারী নামের দু'টি দোকানে এ ঘটনা ঘটে। 

নাহল ফার্মেসির মালিক আমীর সোহেল কাঁকন বলেন, শনিবার (২৬ জুলাই) রাত ১১ টার দিকে আমরা দোকান বন্ধ করে বাড়ি যাই। পরের দিন রোববার সকাল আটটার দিকে ফার্মেসির তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখি দোকানের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং দোকানের ক্যাশবাক্স ভাঙ্গা।

তিনি আরও বলেন, ক্যাশবাক্সে থাকা নগদ ১৫/২০ হাজার টাকা ও দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে চোরেরা। সব মিলিয়ে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

রংতুলি স্টেশনারীজ এর মালিক আশিক জানান, শনিবার আনুমানিক রাত দশটার দিকে আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরের দিন রবিবার সকাল আটটার দিকে দোকান খুলে দেখি উপরের চালের টিন কাটা। এরপর দোকানের ভিতরে ঢুকে দেখি আমার ক্যাশ বাক্স ভাঙ্গা সেখানে আনুমানিক প্রায় নগদ ১০ হাজার টাকা রাখা ছিল এছাড়াও আমার দোকানে থাকা প্রায় ৭ থেকে ৮ হাজার টাকার মিনিট কার্ড চুরি হয়ে যায়। সব মিলিয়ে আনুমানিক ২০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।


জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪