| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাইলস্টোনে নিহত রাঙ্গামাটির উক্য চিং মারমার সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ০৪:৫৭:৫৪:পূর্বাহ্ন  |  ২৩৮৯৯৮৯ বার পঠিত
মাইলস্টোনে নিহত রাঙ্গামাটির উক্য চিং মারমার সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ডেস্ক : রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত রাঙ্গামাটির উক্য চিং মারমার সমাধিতে বিমান বাহিনী শ্রদ্ধা জানিয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পক্ষে উইং কমান্ডার আব্দুল্লাহ মো. ফারাবীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ শ্রদ্ধা নিবেদন করে। 

উক্য চিং মারমার বাড়ি রাজস্থলী উপজেলার কিউং দং পাড়ায় তার সমাধীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তারা। উক্য চিং মারমার পারিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এ সময় বিমান বাহিনীর সদস্যরা ছাড়াও উক্য চিং মারমার বাবা, মা, আত্মীয় স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪