| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ১৪:১১:৫০:অপরাহ্ন  |  ১৭১৫৪৫২ বার পঠিত
কাপাসিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের মানববন্ধন

কাপাসিয়া প্রতিনিধি : কিন্ডারগার্টেন এসোসিয়েশন কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। 

সোমবার (২৮ জুলাই) দুপুরে  উপজেলার পরিষদের সামনের রাস্তায় স্হানীয় কিন্ডারগার্টেন স্কুলের হাজার হাজার শিক্ষার্থী ও এসোসিয়েশন নেতারা অংশগ্রহণে এ মানববন্ধন হয়। কিন্ডারগার্টেন এসোসিয়েশন কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি মো.সাহাব উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বাহা উদ্দিনের পরিচালনা বক্তব্য রাখেন  সহ সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিরুল ইসলাম প্রমুখ।উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো.সাহাব উদ্দিন  ও সাধারণ সম্পাদক  মো. বাহা উদ্দিনের নেতৃত্বে  উপজেলা নির্বাহী অফিসার ডা.তামান্না তাসনীমের মাধ্যমে  প্রধান উপদেষ্টার কাছে স্মারক লিপি প্রদান করেন।

কিন্ডারগার্টেন এসোসিয়েশন কাপাসিয়া ২০০০ সাল থেকে নিয়মিত ভাবে শিক্ষার্থী ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও দাবী দাওয়া কাজ করছে বলে সভাপতি মো.সাহাব উদ্দিন জানান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪