| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌথ বাহিনীর অভিযান : গাজীপুরে ১৫৫টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৫ ইং | ১৫:০০:৪৭:অপরাহ্ন  |  ১৭০৩৬৫৭ বার পঠিত
যৌথ বাহিনীর অভিযান : গাজীপুরে ১৫৫টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ
ছবির ক্যাপশন: যৌথ বাহিনীর অভিযান : গাজীপুরে ১৫৫টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পের আওতায় পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ ‘বিশেষ জীব-বৈচিত্র্য এলাকা’ থেকে ১৫৫টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। 

সোমবার (২৮ জুলাই) যৌথবাহিনীর এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।

অভিযান পরিচালনা করে ইউএনও তনিমা আফ্রাদ জানান, উচ্ছেদ অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেছে, ঢাকা বন বিভাগ, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে গঠিত একটি দল। এ সময় পূর্বাচলের ২৪ ও ২৫ নম্বর সেক্টরের প্রায় ১৪৪ একর এলাকা শালকপিচসহ নানা প্রজাতির উদ্ভিদ থাকায় এবং প্রাণীর বিচরণের কারণে এটিকে ‘বিশেষ জীব-বৈচিত্র্য এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। 

২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের আওতায় সরকার এ এলাকা সংরক্ষণের গেজেটও জারি করে। কিন্তু দীর্ঘদিন ধরে ৪৪ জন অবৈধ দখলদার সেখানে ১৫৫টি অবৈধ ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন।

এই অবৈধ দখলকে জীব বৈচিত্র্যের জন্য বড় হুমকি উল্লেখ করে তিনি আরো জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী সংরক্ষিত বনভূমি রক্ষা করা আমাদের দায়িত্ব। জাতীয় সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, সরকারের জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে দেশের বনভূমির পরিমাণ বাড়ানো গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশের বৃক্ষাচ্ছাদন ২২.৩ শতাংশ, যা এসডিজির ২৫ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়েও কম। এ ঘাটতি পূরণে সংরক্ষিত বন ও সামাজিক বনায়নে জোর দিয়েছে সরকার।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪