| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাইলস্টোনে নিহত লক্ষ্মীপুরের সায়ানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৫ ইং | ১০:১৮:৫৭:পূর্বাহ্ন  |  ১৬৭০১৪৬ বার পঠিত
মাইলস্টোনে নিহত লক্ষ্মীপুরের সায়ানের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি : ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থী সায়ান ইউসুফের কবরে ফুলের শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরে সায়ানের কবরে এ শ্রদ্ধা জানায়। দলের নেতৃত্ব দেন বিমান বাহিনীর উইং কমান্ডার মো. রোজাউল হক।

বিমান বাহিনীর ১৩ সদস্যের প্রতিনিধি দল লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর এলাকায় সায়ানের প্রতি শ্রদ্ধা জানাতে যায়। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা করব জিয়ারত ও দোয়ায় অংশ নেন। পরে তারা সায়নের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 

এ সময় সায়ানের বাবা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমার মতো আর যেন কেউ এইভাবে সন্তান হারা না হয়। সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

উইং কমান্ডার মো. রোজাউল হক বলেন, এই দুর্ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আলোকে আমরা সামনে ব্যবস্থা নেব। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর দগ্ধ হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী সায়ান ইউসুফ। পরদিন রাত সাড়ে ৩ টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সায়ান মারা যায়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪