| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরের হাজীগঞ্জে ১০ বালুমহাল মালিককে জরিমানা

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৫ ইং | ১৫:২২:২৪:অপরাহ্ন  |  ১৬৭৭৮০৬ বার পঠিত
চাঁদপুরের হাজীগঞ্জে ১০ বালুমহাল মালিককে জরিমানা
ছবির ক্যাপশন: চাঁদপুরের হাজীগঞ্জে ১০ বালুমহাল মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ১০ বালুমহাল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ডাকাতিয়া নদী তীরবর্তী বালুরঘাটসহ বিভিন্ন এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাবেদ হোসেন চৌধুরী।

ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

ভ্রাম্যমান আদালতে মরিয়ম ট্রেডার্স, মজুমদার এন্টারপ্রাইজ, মনোয়ার এন্ড কোং, কামাল ব্রাদার্স, ফারহান ট্রেডার্স, মেসার্স নিউ মাদ্দাখাঁ এন্টারপ্রাইজ, বাংলাদেশ কনস্ট্রাকশন, দেশ এন্টারপ্রাইজ, মামা-ভাগিনা এন্টারপ্রাইজ, মেসার্স তালুকদার বিল্ডার্স নামে ১০ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী বলেন, ব্যবসায়ীরা পরিবেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে এবং অবৈধভাবে বালুব্যবসা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বালুমহাল পরিচালনায় পরিবেশ ছাড়পত্র ও প্রশাসনিক অনুমোদন থাকা বাধ্যতামূলক।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, স্থানীয় জনগণের অভিযোগ ও ক্ষতির আশঙ্কা থাকায় অভিযান পরিচালনা করা হয়। এভাবে অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীনভাবে বালু ব্যবসা নদী তীরবর্তী এলাকার জীববৈচিত্রের জন্য হুমকি স্বরূপ। পরিবেশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে হাজীগঞ্জ থানা পুলিশের একটি দল ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪