| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ০৫:৩২:২৭:পূর্বাহ্ন  |  ১৫৯৮০০৪ বার পঠিত
৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক
ছবির ক্যাপশন: ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি :

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৩০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বুধবার ৩০ জুলাই রাতে  শহরের রেলবাজার এলাকার মোবাইল সার্ভিসিং সেন্টারের সামনে থেকে ওমর ফারুক (১৯) নামের ওই যুবককে আটক করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।

অভিযানটি পরিচালনা করেন ডিবির এসআই মো. কামরুজ্জামান ও এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম।

আটক ওমর ফারুক বেনাপোল পোর্ট থানার বেনাপোলের  বলফিল্ড আমতলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।#




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪