| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ০৫:৩৪:০৮:পূর্বাহ্ন  |  ১৬৮৯৭০৯ বার পঠিত
কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন গ্রেপ্তার
ছবির ক্যাপশন: কচুয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মনির হোসেন গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের কচুয়া উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেনকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

বুধবার (৩০ জুলাই) বিকেলে ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মনির হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে কচুয়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শিগগিরই তাকে আদালতে সোপর্দ করা হবে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে।”




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪