| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ০৯:২৮:৫০:পূর্বাহ্ন  |  ১৬৭৩২৮৪ বার পঠিত
ফরিদপুরে  অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : 
ফরিদপুরের সালথায় অজ্ঞাত এক যুবকের (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খালের পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে পুরুরা খালের পানিতে পাটের আশ ছাড়ানোর কাজ করতে গিয়ে লাশটি ভাসতে দেখেন শ্রমিকরা। লাশের পরনে একটি লুঙ্গি রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুরুরা খাল থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শীরের পোকা ধরেছে। ধারনা করা হচ্ছে, লাশটি এলাকার কারো না, অন্য এলাকা থেকে ভেসে এসেছে। মরদেহের পরিচয় সনাক্তে আমরা কাজ করছি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪