| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় হাসপাতাল মালিককে জরিমানা

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ০৯:৩১:৩৫:পূর্বাহ্ন  |  ১৬৮৯৫৯৯ বার পঠিত
চাঁদপুরে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট পাওয়ায় হাসপাতাল মালিককে জরিমানা

চাঁদপুর প্রতিবেদক :
চাঁদপুরে প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট এবং কিট পাওয়ায় পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে শহরের বিপনীবাগ বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচারনা করেন।

তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বিপনীবাগ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তার অধিকার সংরক্ষণ আইনে প্যাথলজিতে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও কিট পাওয়ায় পদ্মা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিককে ২০ হাজার টাকা জরিমানা  আরোপ  ও আদায় করা হয়। 

জেলা স্বাস্থ্য পরিদর্শক মো: নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪