| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় জাহিদুল হত্যা মামলার প্রধান আসামী মাইনুল হাসান গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ১৩:০৮:০০:অপরাহ্ন  |  ১৬৬৫৮০৯ বার পঠিত
কাপাসিয়ায় জাহিদুল হত্যা মামলার প্রধান আসামী মাইনুল হাসান গ্রেফতার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ার চাঁদাবাজি ও মাদক কারবারের টাকা ভাগ ভাটোয়ারা নিয়ে জাহিদুল হত্যা মামলার প্রধান আসামী মইনুল হাসানকে (৩০) আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর উত্তর খান এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এই মামলার ২ নং আসামী মারুফ ও ৩ নং আসামী গাফ্ফারকে গ্রেফতার করতে পারলেও মইনুল ঘটনার পর থেকেই পলাতক ছিল। 

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, আধুনিক তথ্য প্রযক্তির সহায়তায় পলাতক আসামী মইনুলকে ঢাকার উত্তর খান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এই হত্যা মামলা ছাড়াও ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, মাদক কারবার ও চুরি ছিনতাই সহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে। এলাকায় তার দলবলের অত্যাচারে সাধারণ মানুষ অতীষ্ট ছিল। 

এই হত্যা কান্ডটি মাদক কারবার ও চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে ঘটানো হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। উল্লেখ্য, গত চার জুলাই রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল মধ্যপাড়া গ্রামের খান বাড়ির সামনে মইনুল গ্রুপ ও মারুফ গ্রুপের সন্ত্রাসীরা রাস্তায় কুপিয়ে মোঃ জাহিদুল ইসলামকে (২৮) হত্যা করে। এ ঘটনায় পরের দিন তার বড় ভাই আলমগীর হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং ৫—৬ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। জাহিদুল সনমানিয়া ইউনিয়নের বরকান্দা গ্রামের মৃত হারিস উদ্দিন এবং ইউপি সদস্য রোকেয়া বেগমের ছেলে।আকরাম হোসেন রিপন। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪