| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ২ বন্ধুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ১৯:০৮:২৯:অপরাহ্ন  |  ১৬৬২৩৮৯ বার পঠিত
তেলবাহী লরির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ২ বন্ধুর মৃত্যু
ছবির ক্যাপশন: মোটরসাইকেলকে তেলবাহী লরির ধাক্কা : প্রাণ গেল ২ বন্ধুর

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত আটটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট জাহানাবাদ এলাকার বাসিন্দা মো. মানিকের ছেলে মোহাম্মদ আরিফ (২৮) ও একই এলাকার মৃত মো. কাসেমের ছেলে মোহাম্মদ জুয়েল (২৯)। তাদের মধ্যে আরিফ ছাত্রদলের স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন।স্থানীয়রা জানায়, নিহত দুজন বন্ধু ছিলেন। তারা মোটরসাইকেলযোগে সীতাকুণ্ডে যাচ্ছিলেন। ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকা অতিক্রম করার সময় ঢাকামুখী একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোমিন বলেন, তেলবাহী লরিটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪