| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৫ ইং | ২২:২৪:২৪:অপরাহ্ন  |  ৫০৩৫৩১১ বার পঠিত
এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১
ছবির ক্যাপশন: এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেলওয়ে ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী বলেন, কুদ্দুস চান মিয়াসহ বেশ কয়েকজন ময়মনসিংহ জেলা থেকে ফরিদপুরের আটরশি পীরের বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী যাত্রীবাহী বাসের পেছনে বস্তা বোঝাই একটি ট্রাক আঘাত করলে বাসযাত্রী আব্দুল কুদ্দুস চান মিয়া (৭০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ময়মনসিংহ জেলার নন্দাইল উপজেলার চর শ্রীরামপুর গ্রামের আব্দুল রহমানের ছেলে। 

তিনি আরও বলেন, এ সময় একজন গুরুতর ও দুজন কিছুটা আহত হয়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মো. আজাদ গণমাধ্যমকে বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কামারখোলা রেলওয়ে ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, বাসে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪