| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে ভিশন শো-রুমের গোডাউনে অগ্নিকাণ্ড, ৪৯ লাখ টাকার ক্ষতি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৩, ২০২৫ ইং | ১৪:০০:৫৬:অপরাহ্ন  |  ১৫৯৩৭৮৪ বার পঠিত
শ্রীপুরে ভিশন শো-রুমের গোডাউনে অগ্নিকাণ্ড, ৪৯ লাখ টাকার ক্ষতি

শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি : 
মাগুরা শ্রীপুর উপজেলা সদরের শ্যামল শিকদারের মার্কেটে ভিশন শো-রুম জাহিদ ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক গোডাউনে আগুন ধরে প্রায় ৪৯ লাখ লক্ষ টাকার ক্ষতি হয়েছে । শুক্রবার দুই ঘন্টায় চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় এবং স্থানীয় জনগণ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। 

ভিশন শো-রুমের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম জানান, ঘটনার দিন বিকেলে বৈদুতিক শর্টসার্কিটে শো-রুমের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। তখন পাশের দোকানদার  নন্ন্দী বিশ্বাস ঘুয়া দেখতে পায়। সে এসে বললে দোকানের লোকজনের চিৎকারে বাজারের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নেভাতে সক্ষম হয়। এতে আনুমানিক ৪৯ লাখ টাকার টিভি ফ্রিজ, চার্জর ফ্যান, রাইস কুকার, ভেলিন্ডারসহ অন্যান্য উপকরণ পুড়ে যায়। 
আশরাফ হোসেন পল্টু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪