| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত করলেন শ্রীপুর উপজেলা প্রশাসন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৫, ২০২৫ ইং | ১৫:১০:৪৭:অপরাহ্ন  |  ১৫৮৬২২৩ বার পঠিত
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদদের কবর জিয়ারত করলেন শ্রীপুর উপজেলা প্রশাসন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উপজেলার নিহত ৪ শহীদের কবর জিয়ারত করা হয়েছে। মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ শাহরিয়ার সোহান, মুত্তাকিন বিল্লাহ, ফরহাদ হোসেন ও আসিব ইকবালের কবর জিয়ারতসহ শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুল হক, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমির এমবি বাকের, মাগুরা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড. আব্দুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজানসহ উপজেলার সকল কর্মকর্তা,শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন শ্রীপুর উপজেলা জামে মসজিদের ইমাম মোঃ লিয়াকত আলী।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪