| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৭, ২০২৫ ইং | ১৪:১৬:৪৮:অপরাহ্ন  |  ১৫৭৭৭৮৯ বার পঠিত
৮মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী

বেনাপোল প্রতিনিধি :
কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটকের পর আট মাস কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই বাংলাদেশি নারী দেশে ফিরেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

ফেরত আসা দুই নারী হলেন শিল্পী খানম (২৯) এবং রুকসানা খানম মিতা (২৩)। এরা গোপালগঞ্জ ও নড়াইল জেলার বাসিন্দা।

শিল্পি খানম জানান, তারা দালালের মাধ্যমে রাতের অন্ধকারে সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতের গোয়া প্রদেশে যান। সেখানে বাসা বাড়িতে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থান করার অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত ৮ মাসের সাজা দেয়। সাজা শেষে আজ দেশে ফিরলাম।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, ফেরত আসারা অবৈধ পথে ভারতে গিয়ে সে দেশের পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে বৃহস্পতিবার ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এই দুই নারীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন। পরবর্তীতে আইনি কার্যক্রম শেষে তাদের রাইটস যশোর নামের একটি মানবাধিকার সংস্থার হেফাজতে হস্তান্তর করা হবে। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪