| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর, চালক আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১১, ২০২৫ ইং | ১১:২৩:৩৫:পূর্বাহ্ন  |  ৪৯৯৯৯৭৩ বার পঠিত
ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর, চালক আটক
ছবির ক্যাপশন: ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর, চালক আটক

পটুয়াখালী প্রতিনিধি :  খুলনায় ইজিবাইকের ধাক্কায় রোহান ফরাজি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার  (১১ আগস্ট) বিকেলে মহানগরীর লবনচরা মোহাম্মদনগর পল্লবী সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

রোহান মোহাম্মদনগর প্রাইমারি স্কুল এলাকার বাসিন্দা জাফর ফরাজির ছেলে।দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান জানান, রোহান বিকেলে রাস্তা পার হওয়ার সময় গল্লামারীগামী একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। ইজিবাইক চালক আ. হালিমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। আটক আ. হালিম দাকোপের নলিয়ান এলাকার বাসিন্দা।ঘটনার পর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪