| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দরবনে হরিণের মাংস, বিষ ও কাঁকড়াসহ ৮ শিকারি আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৫ ইং | ১৩:৩৮:০৪:অপরাহ্ন  |  ১৫৫১১৫৭ বার পঠিত
সুন্দরবনে হরিণের মাংস, বিষ ও কাঁকড়াসহ ৮ শিকারি আটক
ছবির ক্যাপশন: সুন্দরবন থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, বিষ ও কাঁকড়াসহ ৮ শিকারি আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের সুন্দরবন থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, বিষ ও ১৮ কেজি অবৈধ কাঁকড়াসহ ৮ হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সুন্দরবনের হারবারিয়ায় দিঘির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযানে এদের আটক করা হয়।

এসময়, সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা, ৪টি পা, ১টি হরিণ ধরার ফাঁদ জাল, ১৮ কেজি কাঁকড়া (যা শিকার করা অবৈধ), ৫ লিটার বিষ এবং ২টি নৌকা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণ ও অবৈধ কাঁকড়া শিকারের সাথে জড়িত একটি চক্রের ৮ সদস্যকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস, কাঁকড়া, বিষ, ফাঁদ জাল, নৌকা এবং অন্যান্য আলামতসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪