| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে হত্যার উদ্দেশ্যে হামলা, একজন আটক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৫ ইং | ১২:০৯:২৬:অপরাহ্ন  |  ১৫৪৬৪৬৪ বার পঠিত
অভয়নগরে হত্যার উদ্দেশ্যে হামলা, একজন আটক
ছবির ক্যাপশন: সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হিরন শিকাদার

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে গত ৩ আগষ্ট রাত ১০ টার দিকে হিরন শিকাদারকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা হামলা করে বলে তার বাবা চন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তফা শিকদার থানায় লিখিত অভিযোগ করেন। 

ওই অভিযোগ থেকে জানা যায়, তার ছেলে হিরন শিকদার (৩৬), জগলু মোল্লা (৫০), ইজাজ মোল্লা (৩৫), কামাল শেখ (৫০) সহ কয়েকজন ঘটনার দিন ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেমের সঙ্গে রাজনৈতিক আলোচনা করে বাড়ি ফিরছিল। ফেরার পথে নাউলি সুইচ গেট সংলগ্ন সোনাতলায় পৌছালে ওত পেতে থাকা মৃত ইনতাজ ফারজীর পুত্র কামরুল ফারাজী (৫০),  সিদ্ধিপাশা গ্রামের মৃত জিতু সরদারের পুত্র নাসির উদ্দিন মিলন (৪৪), রামনগর গ্রামের মোজাদ্দের মোল্যার পুত্র আনিচুর রহমান ও কাবিজুর (৪৫), চন্দ্রপুর গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র আকবার আলী খাঁন (৬০), মোজাম সরদারের পুত্র চমন সরদার (৩০)সহ প্রায় ৩০ জন দুর্বৃত্ত রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, হকিস্টিক, লাঠি,  জি আই পাইপ নিয়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হিরন, কামাল ও জগলুকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। 

পরবর্তীতে তাদের সাথে থাকা লোকজন ও স্থানীয়রা তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে হিরন ও কামাল মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

অভিযোগে আরো বলা হয়, আসামীরা অত্র এলাকার সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ লোকজনদেরকে প্রাণ নাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তাদের প্রভাব বিস্তার করে যাচ্ছিলো। আসামীদের নানান সময়ের সন্ত্রাসী কর্মকান্ডে বাধা দেয়ায় হিরণ শিকদারের উপর ক্ষিপ্ত হয়ে খুন জখমের হুমকি দিয়ে আসছিলো।

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল আলিম বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে,  একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪