| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলে মাসব্যাপী ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৫ ইং | ০৬:১৬:১৬:পূর্বাহ্ন  |  ১৫৪৫০৪১ বার পঠিত
বেনাপোলে মাসব্যাপী ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ছবির ক্যাপশন: বেনাপোলে মাসব্যাপী ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বেনাপোল প্রতিনিধি : 

বেনাপোল বাজার কমিটির উদ্যোগে “সম্প্রীতির বন্ধন আমরা” শিরোনামের ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মাসব্যাপী এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. রেজাউল করিম রেজা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেনাপোল বাজার কমিটির সভাপতি আলহাজ্ব মো. আবু তালেব।

উদ্বোধনী দিনের খেলার ফলাফল : হাজী মোহাম্মদ উল্লাহ সুপার মার্কেট ২-১ গোলে হারায় নুর শপিং কমপ্লেক্সকে। এসডি সুপার মার্কেট ১-০ গোলে জয় পায় লাল মিয়া সুপার মার্কেটের বিপক্ষে। বিকেলের খেলায় নিত্য হাট ট্রাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারায় নাফিজ সুপার মার্কেটকে। অপর খেলায় ডাবলু মার্কেট ১-০ গোলে জয়ী হয় কাঁচা বাজারের বিরুদ্ধে।

অনুষ্ঠানে সীমান্ত প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুল ইসলাম শাইন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেনসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্য দেন মো. সাইদুর রহমান।

রেফারির দায়িত্বে ছিলেন মো. আব্দুল বাসেত ও মো. ইয়ামিন আলী। সহকারী রেফারি ছিলেন মো. ইয়ানুর রহমান ও মো. রায়হান উদ্দিন। মাসব্যাপী এই টুর্নামেন্টে প্রতি শনিবার সকাল ও বিকেলে খেলা অনুষ্ঠিত হবে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪