| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ’ সম্মাননা পেলেন শার্শার উদ্যোক্তা কুদ্দুস আলী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ১২:০২:৩৯:অপরাহ্ন  |  ১৫৪০৪৭০ বার পঠিত
‘মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ’ সম্মাননা পেলেন শার্শার উদ্যোক্তা কুদ্দুস আলী
ছবির ক্যাপশন: ‘মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ’ সম্মাননা পেলেন শার্শার উদ্যোক্তা কুদ্দুস আলী

বেনাপোল প্রতিনিধি: ‘অভয়াশ্রয় গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মৎস্য চাষে নিরলস পরিশ্রম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা রাখায় এদিন ‘মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ’ হিসেবে সম্মাননা দেয়া হয়েছে শার্শার উদ্যোক্তা কুদ্দুস আলী বিশ্বাসকে। 

তিনি দীর্ঘদিন ধরে মিঠাপানিতে মাছ চাষ করছেন; পাশাপাশি উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রজাতির মাছ আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ নিশ্চিত করে আসছেন। এর মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি সরকারের রাজস্ব আয়ে রেখেছেন উল্লেখযোগ্য অবদান।

সোমবার (১৮ আগস্ট) সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স ভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান। সঞ্চালনা করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী ও সুধীবৃন্দ প্রমুখ।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪