| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের শার্শায় দেবরের বিশেষঅঙ্গ কেটে দিলেন ভাবি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৫ ইং | ১৩:০৩:০৮:অপরাহ্ন  |  ১৫৪১৩৩৫ বার পঠিত
যশোরের শার্শায় দেবরের বিশেষঅঙ্গ কেটে দিলেন ভাবি
ছবির ক্যাপশন: যশোরের শার্শায় দেবরের বিশেষঅঙ্গ কেটে দিলেন ভাবি

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলায় প্রতিবেশী ভাবিকে ধর্ষণ করতে গিয়ে বিশেষঅঙ্গ হারিয়েছেন মফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি। নিজের সম্মান রক্ষার্থে ভাবি ধারালো অস্ত্র দিয়ে দেবরের বিশেষঅঙ্গ কেটে দিয়েছেন বলে জানা যায়। 

গত মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১টার সময় শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অবশেষে ভিকটিমের অভিযোগের ভিত্তিতে ৬ দিন পর মফিজুলকে সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১টার দিকে বাড়ির পাশে নির্জন জায়গায় ভাবীকে ধর্ষণের চেষ্টা করেন তার দেবর মফিজুল ইসলাম। এ সময় প্রতিরোধ করতে গিয়েই সফুরা তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে মফিজুলের বিশেষঅঙ্গ আঘাত করেন। আহত মফিজুল পরে পালিয়ে চন্দনপুরের এক গ্রামীণ চিকিৎসকের কাছে যান এবং সেখানে আট সেলাই দিতে হয় বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই মফিজুল ইসলাম ও ভাবির মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। তবে এসবের পরও আবার এমন ঘটনা ঘটায় গ্রামবাসী বিস্মিত ও ক্ষুব্ধ।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, ঘটনার বিষয়ে সফুরা খাতুন থানায় লিখিত অভিযোগ দিলে সোমবার রাতেই মফিজুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪