| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধভাবে ভারতে প্রবেশকালে পঞ্চগড়ে আটক ৩

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৫ ইং | ০৮:৩৬:২৯:পূর্বাহ্ন  |  ১৫১৬৮৭৩ বার পঠিত
অবৈধভাবে ভারতে  প্রবেশকালে পঞ্চগড়ে  আটক ৩
ছবির ক্যাপশন: অবৈধভাবে ভারতে প্রবেশকালে পঞ্চগড়ে আটক ৩

পঞ্চগড় প্রতিনিধি: রাতের আঁধারে পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্চানিমবাড়ী গ্রামের উপেনের ছেলে শ্রী রাম (৩৫), তার স্ত্রী শ্রীমতী চন্দনা রানী (৩৩) এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চান্দুরী গ্রামের মনাব্বরের ছেলে শামীম (৩২)।

বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ৭৪৪ এর ৪ নম্বর সাব পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে পোকলাভিটা এলাকায় অভিযান চালানো হয়। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ চেষ্টা করছিলেন। এসময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭৬০ টাকা, তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য তারা দালাল চক্রের সঙ্গে ৪৯ হাজার টাকা চুক্তি করে বলে জানায় বিজিবি।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটকদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স ২৪/প্রীতিলতা


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪